স্পোর্টস

বিরাট কোহলির সঙ্গে তুলনা থেকে এখন ব্রাত্য, ভারত-পাক ম্যাচের আগে কান্নায় ভেঙে পড়লেন পাক তারকা

এক সময় যাঁকে ‘পাকিস্তানের বিরাট কোহলি’ বলা হতো, সেই আহমেদ শেহজাদ আজ ক্রিকেট দুনিয়ায় ব্রাত্য। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রাক্তন সতীর্থ মহম্মদ আমিরের সঙ্গে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি। দীর্ঘ ১৮ বছর ক্রিকেট খেলার পর আজ ঘরোয়া লিগ ও পিএসএলের নিলাম থেকে বাদ পড়ে চরম হতাশায় ভুগছেন এই ওপেনার।

ভারত-পাকিস্তান ম্যাচের আবহে ভাইরাল হওয়া ভিডিওতে শেহজাদ আক্ষেপ করে জানান, তাঁর ব্যাচমেটরা এখনও খেললেও তিনি সুযোগ পাচ্ছেন না। বিশেষ করে ৯ বছর বয়সি ছেলের বাবার খেলা দেখার ইচ্ছার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। যোগ্য সম্মান না পাওয়ায় এবং ক্যারিয়ারের এমন বির্পযয়ে শেষমেশ অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন এই পাক ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *