বিরাট চমক দিয়ে আইপিএলের আগে ৭ কেজি ওজন কমালেন শ্রেয়স আয়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
গতবারের অধরা ট্রফি জিততে মরিয়া পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ার এবার সম্পূর্ণ নতুন অবতারে মাঠে নামছেন। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে শরীর থেকে ঝরিয়ে ফেলেছেন সাত কেজি ওজন। কঠিন অস্ত্রোপচার আর দীর্ঘ রিহ্যাব শেষে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন এই ডানহাতি ব্যাটার।
শ্রেয়স জানিয়েছেন, চোটের ধাক্কায় ওজন কমে যাওয়ায় পেশি ও শক্তি ফিরে পাওয়া ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। গতবার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হওয়ার আক্ষেপ এবার মেটাতে চান তিনি। মাঠের লড়াইয়ের পাশাপাশি দলের ক্রিকেটারদের মধ্যে পারিবারিক বন্ধন তৈরির ওপর জোর দিচ্ছেন অধিনায়ক। মাঠের বাইরের বন্ধুত্বই পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করবে বলে আশাবাদী শ্রেয়স আয়ার।

