বিরাট জালিয়াতি! মায়াপুরে রুম বুকিংয়ের নামে ভক্তদের সর্বস্বান্ত করছে প্রতারক চক্র – এবেলা
এবেলা ডেস্কঃ
নতুন বছরের শুরুতে মায়াপুরে পর্যটকদের ভিড় বাড়তেই সক্রিয় হয়ে উঠেছে বড়সড় প্রতারণা চক্র। তীর্থযাত্রীদের লক্ষ্য করে ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘর বুকিংয়ের টোপ দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। ভারতসহ বিদেশ থেকে আসা ভক্তরাও এই ফাঁদে পা দিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতারণা রুখতে ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে। ইসকন স্পষ্টভাবে জানিয়েছে, মায়াপুরে রুম বুকিংয়ের একমাত্র অনুমোদিত পোর্টাল হলো visitmayapur.com। ব্যক্তিগত কোনো ফোন কল বা অননুমোদিত লিঙ্কে লেনদেন না করে তীর্থযাত্রীদের সতর্ক থাকার বিশেষ পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

