লেটেস্ট নিউজ

বিরাট ব্যর্থ, কিউয়ি দাপটে রাজকোটে কোণঠাসা ভারত, মান বাঁচাবেন কি রাহুল-জাদেজা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে টিম ইন্ডিয়া। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দিশেহারা রোহিত-বিরাটরা। রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার দ্রুত ফেরার পর বড় ধাক্কা দেন বিরাট কোহলি। থিতু হয়েও মাত্র ২৩ রানে আউট হন তিনি। শুভমান গিল অর্ধশতরান করলেও ইনিংস দীর্ঘায়িত করতে ব্যর্থ হন। কিউয়ি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও নিখুঁত লাইন-লেংথের সামনে কার্যত অসহায় দেখায় ভারতীয় টপ অর্ডারকে।

বর্তমানে চার উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। রানের গতি অত্যন্ত মন্থর হয়ে যাওয়ায় মিডল অর্ডারের ওপর চাপ বাড়ছে। ওয়াশিংটন সুন্দরের অনুপস্থিতিতে আজ দলে এসেছেন নীতীশ রেড্ডি। এই কঠিন পরিস্থিতিতে ক্রিজে লড়াই চালাচ্ছেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। ভারতের সম্মানজনক স্কোরে পৌঁছানো এখন সম্পূর্ণ নির্ভর করছে এই জুটির ওপর। কিউয়ি স্পিনারদের ডট বলের দাপট কাটিয়ে ভারত ঘুরে দাঁড়াতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *