বিলাসবহুল গাড়িতে ৩টি ধাক্কা! মদ্যপ অবস্থায় গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার – এবেলা
এবেলা ডেস্কঃ
গুজরাতের ভডোদরায় গভীর রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটালেন রঞ্জি ট্রফির প্রাক্তন অধিনায়ক জ্যাকব মার্টিন। সোমবার রাত আড়াইটে নাগাদ আকোতা থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি অন্য তিনটি গাড়িকে সজাগ ধাক্কা মারেন। ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দেখে স্তম্ভিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আকোতা পুলিশ। সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে মার্টিনকে গ্রেফতার করা হয়। একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বর্তমানে তিনি জামিনে মুক্তি পেলেও তার বিলাসবহুল গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

