বিশাখাপত্তনমে কিউয়ি তাণ্ডব: নিয়মরক্ষার ম্যাচে বিধ্বস্ত ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশাখাপত্তনমে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ভারতকে ৫০ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে সেফার্টের ৬২ ও মিচেলের ঝোড়ো ৩৯ রানের সুবাদে ২১৫ রানের পাহাড় গড়ে কিউয়িরা। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৬৫ রানেই গুটিয়ে যায় সূর্যকুমারের দল।
ভারতের হয়ে শিবম দুবে সর্বোচ্চ ৬৫ রান করলেও বাকিরা ছিলেন নিষ্প্রভ। কিউয়ি অধিনায়ক স্যান্টনার নেন ৩টি উইকেট। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার দ্রুত ধসে পড়লে জয় সহজ হয়ে যায় নিউজিল্যান্ডের জন্য। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন টিম সেফার্ট।

