বিশ্বকাপের আগে স্পেনের দাপট অব্যাহত ড্র করল ইংল্যান্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চে স্পেনের জয়জয়কার অব্যাহত রয়েছে। শুক্রবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়ে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে লুইস ডে লা ফুয়েন্তের শিষ্যরা। স্প্যানিশ আর্মাডার হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে যান মিকেল ওয়ারজাবাল, অপর গোলটি করেন ভিক্টর মুনোজ। পুরো ম্যাচে প্রতিপক্ষের থেকে কোনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি স্পেনকে।
দিনের রোমাঞ্চকর অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে জার্মানি। দু’বার পিছিয়ে পড়েও ফ্লোরিয়ান রিৎজের জোড়া গোল এবং জনাথন তা ও সের্গে নাব্রির লক্ষ্যভেদে জয় নিশ্চিত করে জুলিয়ান নাগলসম্যানের দল। অন্যদিকে, নরওয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে গোল করেন ভার্জিল ফন ডিক ও তিজানি রেইডার্স।
তবে জয়ের দিনে হোঁচট খেয়েছে ইংল্যান্ড। উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ব্রিটিশদের। ম্যাচের ৮১ মিনিটে বেন হোয়াইট ইংল্যান্ডকে এগিয়ে দিলেও অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে উরুগুয়ের হার বাঁচান ফেডেরিকো ভালভার্দে। বড় দলগুলোর এমন মিশ্র ফলাফলে বিশ্বকাপের আগে মাঠের লড়াই জমে উঠেছে।

