লেটেস্ট নিউজ

বিশ্বকাপে ইডেনের গ্যালারি উপচে পড়া ভিড় দেখে অবাক ক্রিকেট দুনিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতহীন ম্যাচেও নজির গড়ল তিলোত্তমার ইডেন গার্ডেন্স। শনিবার ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে প্রায় ৩৪ হাজার দর্শকের উপস্থিতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ছুটির দিন এবং সুবিধাজনক সময়ের পাশাপাশি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের অন্তর্ভুক্তিতে আগে কেনা অফেরৎযোগ্য টিকিটের কারণেই গ্যালারিতে এই ভিড় উপচে পড়ে।

চলতি বিশ্বকাপে ভারতের ম্যাচ বাদে দর্শকসংখ্যার বিচারে এই ম্যাচটি এখন শীর্ষে। টম ব্যান্টনের ঝোড়ো ইনিংসে ভর করে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ১৫২ রান তুললে ইংল্যান্ড অনায়াসেই সেই লক্ষ্যে পৌঁছে যায়। ক্রিকেটের প্রতি কলকাতার আবেগ আবারও বিশ্বমঞ্চে প্রমাণিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *