স্পোর্টস

বিশ্বকাপে ইতালির অবিশ্বাস্য ধামাকা! নেপালকে ১০ উইকেটে উড়িয়ে ইতিহাস আজ়ুরিদের, দাপুটে জয় শ্রীলঙ্কার

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই বিশ্বকে চমকে দিল ইতালি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নিল আজ়ুরিরা। প্রথমে ব্যাট করে নেপাল ১২৩ রানে গুটিয়ে গেলে, ইতালির দুই ভাই অ্যান্টনি ও জাস্টিন মোস্কার বিধ্বংসী জোড়া অর্ধশতরানে মাত্র ১২.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউরোপের এই দেশটি।

অন্য ম্যাচে ওমানকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দাপট দেখালো আয়োজক দেশ শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিস ও পবন রত্নায়েকের ঝোড়ো ব্যাটিংয়ে ২২৫ রানের পাহাড় গড়ে লঙ্কানরা। জবাবে রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে ওমান। মহম্মদ নাদিমের অপরাজিত ৫৩ রান সত্ত্বেও নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১২০ রানেই থমকে যায় ওমানের ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *