লেটেস্ট নিউজ

বিশ্বকাপে দাদার বাজি কারা? সেমিফাইনালিস্ট নিয়ে বড় পূর্বাভাস সৌরভের – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ শুরুর মুখে নিজের পছন্দের সেরা চার দল বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের ব্যাটিং ও বোলিং শক্তির প্রশংসা করে ‘দাদা’র মতে, এবার সেমিফাইনালে ওঠার দৌড়ে টিম ইন্ডিয়া ছাড়াও এগিয়ে থাকবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডকেও প্রতিযোগিতার ‘কালো ঘোড়া’ হিসেবে চিহ্নিত করেছেন প্রাক্তন এই ভারত অধিনায়ক।

বিশ্বকাপের প্রস্তুতি খতিয়ে দেখতে ইডেন গার্ডেন্স পরিদর্শন করেন সিএবি সভাপতি সৌরভ। পিচ ও স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে গ্রাউন্ড স্টাফদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। ইডেনে সুপার এইট বা সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের সম্ভাবনা থাকায় প্রস্তুতির তদারকিতে কোনো খামতি রাখতে নারাজ বোর্ড কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *