লেটেস্ট নিউজ

বিশ্বকাপে ফিরছে টাইগাররা? BCCI-এর সাথে বরফ গলাতে বিসিবি সভাপতির মাস্টারস্ট্রোক! – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার নাটকীয় মোড়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ইঙ্গিত দিয়েছেন, বিসিসিআই-এর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত-পাক ম্যাচ চলাকালীন কলম্বোয় বিশেষ বৈঠকে বসবেন এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিরা। মূলত পাকিস্তানের জেদ ভাঙিয়ে ভারতকে খেলতে রাজি করানোর নেপথ্যেও বাংলাদেশের বড় ভূমিকা রয়েছে বলে খবর।

আইসিসি-র কড়া সিদ্ধান্তের পর স্কটল্যান্ড জায়গা পেলেও, আলোচনার মাধ্যমে ফের এন্ট্রির পথ খুঁজছে বাংলাদেশ। লাহোর বৈঠকের পর পাকিস্তানের ভোলবদল এবং বিসিবির নমনীয় অবস্থানই বলে দিচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তিক্ততা মিটিয়ে মূল লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *