বিশ্বকাপ থেকে বিদায় নিলেও পকেটে ঢুকছে কোটি কোটি টাকা! বাবর-সলমানদের জন্য আইসিসি-র বড় উপহার – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হলেও খালি হাতে ফিরছেন না পাক ক্রিকেটাররা। সুপার এইট পর্বে ব্যর্থতার ঝুলি নিয়ে ফিরলেও আইসিসি-র সৌজন্যে বিপুল অঙ্কের আর্থিক পুরস্কার পেতে চলেছে পাকিস্তান ক্রিকেট দল।
পাক ক্রিকেটারদের জন্য টাকার বৃষ্টি
এবারের মেগা ইভেন্টের নিয়ম অনুযায়ী, সুপার এইট পর্ব পর্যন্ত পৌঁছানোর সুবাদে পাকিস্তান দল প্রায় ৩.৫ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়) নিশ্চিত করেছে। এখানেই শেষ নয়, গ্রুপ পর্ব এবং সুপার এইট মিলিয়ে মোট ৪টি ম্যাচে জয়লাভ করার জন্য আলাদাভাবে প্রায় ১.১২ কোটি টাকা বোনাস পাবে তারা। সব মিলিয়ে ব্যর্থতার গ্লানি থাকলেও কয়েক কোটি টাকা নিয়ে দেশে ফিরছেন সলমান আলি আগারা।
ব্যর্থতার ভিড়েও প্রাপ্তি
গোটা টুর্নামেন্টে পাকিস্তানের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খুঁড়িয়ে জয় কিংবা ইংল্যান্ডের কাছে হার—সব মিলিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে দল। এমনকি অধিনায়ক সলমান আলি আগার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তবে মাঠের লড়াইয়ে হারলেও আর্থিক পুরস্কারের দৌড়ে বাবর-সলমানরা যে বড় অঙ্কের ‘জ্যাকপট’ পেলেন, তা বলাই বাহুল্য।

