বিশ্বযুদ্ধের দামামায় চড়চড়িয়ে বাড়ছে তেলের দাম তবে ভারতে পেট্রল ডিজেল নিয়ে বড় চমক দিল কেন্দ্র – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১৫৬ ডলার ছাড়িয়ে গেলেও স্বস্তিতে ভারতীয় গ্রাহকরা। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝেও দেশের বাজারে এখনই বাড়ছে না পেট্রল ও ডিজেলের দাম। সরকারি সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, দেশের রিফাইনারিগুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক দেশ থেকে বিকল্প পথে তেল আমদানির কৌশল নিয়েছে ভারত।
তবে রান্নার গ্যাসের ক্ষেত্রে সামান্য দুশ্চিন্তা দেখা দিয়েছে। কাতারের শিল্পাঞ্চলে হামলার প্রভাবে এলপিজি আমদানিতে কিছুটা ঘাটতি তৈরি হলেও আমেরিকা, অস্ট্রেলিয়া এবং রাশিয়ার মতো দেশ থেকে দ্রুত গ্যাস আনার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই আমেরিকা থেকে এলপিজি বোঝাই জাহাজ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছেছে এবং রাশিয়ার তেলবাহী জাহাজও ভারতের পথে। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে সরকার আমজনতাকে আতঙ্কিত হয়ে জ্বালানি মজুত না করার পরামর্শ দিয়েছে।

