‘বিশ্বশান্তির অগ্রদূত ভারত’, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে বার্তা রাষ্ট্রপতির – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে শান্তির গুরুত্ব ব্যাখ্যা করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি স্পষ্ট জানান, মানব সভ্যতার ভবিষ্যৎ রক্ষায় শান্তির কোনো বিকল্প নেই।
রাষ্ট্রপতির ভাষণের মূল দিকগুলি:
- বিশ্বশান্তি ও ভারত: বর্তমান অস্থির পরিস্থিতিতে ভারত সারা বিশ্বে মৈত্রীর বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
- নারীশক্ত ও উন্নয়ন: ভাষণে বিশেষ গুরুত্ব পেয়েছে মহিলাদের ক্ষমতায়ন এবং দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি।
- অপারেশন সিন্দুর: দেশের নিরাপত্তা রক্ষায় ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যের প্রশংসা করে তিনি জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাই ভারতের আসল শক্তি।
- ঐক্যের প্রতীক বন্দে মাতরম: রাষ্ট্রপতি স্মরণ করিয়ে দেন যে, ‘বন্দে মাতরম’ ধ্বনি একসময় ভাষার প্রাচীর ভেঙে গোটা দেশকে স্বাধীনতা সংগ্রামে একসূত্রে গেঁথেছিল।
প্রতিরক্ষা থেকে অর্থনীতি—প্রতিটি ক্ষেত্রেই ভারত আজ স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছে বলে গর্বপ্রকাশ করেন রাষ্ট্রপতি মুর্মু।

