বিশ্বের সেরা ধনকুবেরদের বিচিত্র খাদ্যাভ্যাস অবাক করবে আপনাকেও – এবেলা
এবেলা ডেস্কঃ
আমরা সাধারণত ভাবি কোটিপতিরা হয়তো সারাক্ষণ বহুমূল্য রাজকীয় খাবার খান। কিন্তু অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস সপ্তাহের পর সপ্তাহ শুধু গাজর ও আপেল খেয়ে কাটাতেন, যার ফলে তাঁর ত্বকের রং পর্যন্ত বদলে গিয়েছিল। অন্যদিকে, ফেসবুকের মার্ক জুকারবার্গ একসময় কেবল নিজের শিকার করা পশুর মাংস খাওয়ার অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিল গেটস ও ওয়ারেন বাফেটের মতো ব্যক্তিত্বরা আবার ডায়েট কোক এবং সস্তার ফাস্ট ফুডের প্রতি প্রবল আসক্ত। টেসলা প্রধান ইলন মাস্ক তো প্রায়ই সকালের জলখাবার বাদ দিয়ে চকোলেট বার খেয়েই দিন শুরু করেন। সৃজনশীলতা বাড়ানো কিংবা স্রেফ অভ্যাসের বশে তাঁদের এই অদ্ভুত জীবনশৈলী সাধারণ মানুষের কল্পনার অতীত।

