বিশ্বে প্রতি ৪ জনের ১ জন স্ট্রোকে আক্রান্ত! আপনার এই ৮টি অভ্যাসই ডেকে আনছে বড় বিপদ – এবেলা
এবেলা ডেস্কঃ
সুস্থ মানুষও আচমকা লুটিয়ে পড়ছেন মাটিতে, অসাড় হয়ে যাচ্ছে হাত-পা কিংবা বেঁকে যাচ্ছে মুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এক হাড়হিম করা তথ্য, বিশ্বের প্রতি ৪ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ জন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অনিয়ন্ত্রিত জীবনযাপন আর দৈনন্দিন কিছু বদভ্যাসই এই সাইলেন্ট কিলারের মূল কারণ।
চিকিৎসকদের মতে, স্ট্রোকের পরবর্তী এক ঘণ্টা হলো গোল্ডেন আওয়ার। এই সময়ের মধ্যে সঠিক চিকিৎসা না পেলে চিরতরে স্মৃতিনাশ বা পক্ষাঘাতের ঝুঁকি থেকে যায়। স্ট্রোকের ঝুঁকি এড়াতে আজই বদলে ফেলুন এই অভ্যাসগুলো
১। রক্তচাপ ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন, কারণ অনিয়ন্ত্রিত রক্তচাপ স্ট্রোকের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে দেয়।
২। ওবেসিটি বা স্থূলতা ১৯ শতাংশ পর্যন্ত ঝুঁকি বাড়ায়, তাই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।
৩। অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ থেকে দূরে থাকুন।
৪। ফাস্ট ফুড ও তৈলাক্ত খাবার ছেড়ে পুষ্টিকর ডায়েটে অভ্যস্ত হন।
৫। ধূমপান ও মদ্যপান সরাসরি মস্তিষ্কের ধমনীর ক্ষতি করে, যা স্ট্রোকের অন্যতম কারণ।
৬। হার্টের সমস্যা থাকলে নিয়মিত চেকআপ করান এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
৭। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেবেন না।
৮। অলসতা কাটিয়ে প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করুন।
সতর্কতা আর সঠিক জীবনযাত্রাই পারে এই মারণ রোগের হাত থেকে আপনাকে রক্ষা করতে। সামান্য সচেতনতা বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান প্রাণ।

