বিনোদন

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় একের পর এক বলি তারকা! এবার কড়া পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রীকে বিশেষ চিঠি

বলিউডে একের পর এক হুমকিবার্তার ঘটনায় এবার নড়েচড়ে বসল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। সম্প্রতি সলমন খানের আত্মীয় আয়ুষ শর্মার কাছে কোটি টাকা দাবি করে ইমেল পাঠিয়েছে বিশ্নোই গ্যাং। এছাড়াও রণবীর সিংকে হুমকি এবং রোহিত শেট্টির বাড়ির সামনে গুলির ঘটনায় বিনোদন জগতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে জরুরি চিঠি পাঠিয়েছে ফেডারেশন।

চিঠিতে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফেডারেশনের দাবি, এই লাগাতার হুমকিতে সাধারণ মানুষের মধ্যেও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখলেও সলমন ও তাঁর পরিবারকে ঘিরে আতঙ্ক কাটছে না। মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা ও চলচ্চিত্র জগতের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের অবিলম্বে হস্তক্ষেপ চাইছে এই প্রভাবশালী সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *