লেটেস্ট নিউজ

বিষ খাইয়ে ও শ্বাসরোধ করে সন্তানদের খুনের অভিযোগে কাঠগড়ায় নিষ্ঠুর মায়েরা – এবেলা

এবেলা ডেস্কঃ

পাঞ্জাবের ভাতিন্দায় আট বছরের মেয়ে ও ছয় বছরের ছেলেকে খাবারের সঙ্গে ইঁদুর মারার বিষ খাইয়ে হত্যার অভিযোগে জেসসি কৌর ও তার বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী বুধ সিংয়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জেসসি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এই নৃশংস ঘটনায় লখি সিং নামে আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।

অন্যদিকে রাজস্থানের চুরু জেলায় আর্থিক অনটনের জেরে সরকারি হাসপাতালে নিজের নবজাতক সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছেন গুড্ডু দেবী। পক্ষাঘাতগ্রস্ত স্বামী ও চার সন্তানের ভরণপোষণের অক্ষমতা থেকে চরম মানসিক অবসাদে তিনি এই কাণ্ড ঘটান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ ঘাতক মায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *