লেটেস্ট নিউজ

বিসিবিতে চরম অচলাবস্থা! নাজমুলকে না সরালে ক্রিকেট বয়কটের ডাক লিটন-মিঠুনদের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতবিদ্বেষী পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে উত্তাল বাংলাদেশ ক্রিকেট। বিশ্বকাপ ও ক্রিকেটারদের নিয়ে আসাম্মানজনক বক্তব্যের জেরে ঘরোয়া লিগসহ বিপিএল অনিশ্চয়তার মুখে পড়েছে। বিসিবি নাজমুলকে শোকজ ও দায়িত্ব থেকে সরিয়ে দিলেও ক্রিকেটাররা তাকে পুরোপুরি বরখাস্ত করার দাবিতে অনড় রয়েছেন।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিঠুন সাফ জানিয়েছেন, নাজমুল পদত্যাগ না করলে কেউ মাঠে নামবেন না। বোর্ডের সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় বর্তমানে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রয়েছে। এই জেদাজেদির ফলে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ এখন গভীর সংকটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *