লেটেস্ট নিউজ

বিসিবিতে নাজমুলের প্রত্যাবর্তন: ক্রিকেটারদের সঙ্গে বড় প্রতারণা? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিতর্কিত মন্তব্যের দায়ে অপসারিত বিসিবির অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলামকে পুনরায় স্বপদে ফিরিয়ে এনেছে বোর্ড। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটাররা একে সরাসরি ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন। ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’-এর প্রতিবাদের মুখে আগে তাকে সরানো হলেও, বিপিএল শেষ হতেই বিসিবি তাদের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাজমুল ইসলাম এর আগে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলাসহ জাতীয় দলের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাকে পুনর্বহালের ফলে আবারও ক্রিকেটারদের ওপর চাপ তৈরির আশঙ্কা করা হচ্ছে। বিসিবির এমন রহস্যময় ও দ্বিমুখী আচরণে দেশের ক্রিকেট মহলে তীব্র উত্তেজনা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *