বিসিবির ভোলবদলে ফুঁসছে আইসিসি, বিদ্রোহের পথে শান্ত-তামিমরা? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশের ওপর চরম ক্ষুব্ধ আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবির এই দ্বিমুখী অবস্থানকে মোটেও ভালো চোখে দেখছে না। পাকিস্তানের মতো ঝুঁকিপূর্ণ দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও ভারতের ক্ষেত্রে বিসিবির এমন অজুহাতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইসিসি।
এদিকে, বহিষ্কৃত কর্তা নাজমুল ইসলামকে বোর্ডে ফিরিয়ে আনায় উত্তাল দেশের ক্রিকেট মহল। ক্রিকেটারদের প্রতিবাদের মুখে তাকে সরানো হলেও বিপিএল শেষে পুনরায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ শান্ত-লিটনরা। বিসিবির এই সিদ্ধান্তকে ক্রিকেটাররা বড় ‘ভাঁওতা’ হিসেবে দেখছেন, যা ফের খেলোয়াড়দের ধর্মঘটের পথে ঠেলে দিতে পারে।

