বিসিবি-আইসিসি দ্বন্দ্বে সরব আফ্রিদি: নিশানায় ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আইসিসির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সিদ্ধান্তে ‘নিয়মের অসঙ্গতি’ তুলে ধরে তিনি সরাসরি ভারতকে নিশানা করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের পাকিস্তান না যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বিসিবির প্রতি বৈষম্যের অভিযোগ আনেন।
ভারতে এসে বিশ্বকাপ খেলতে বিসিবির অস্বীকৃতি এবং হাইব্রিড মডেলের প্রস্তাব আইসিসি প্রত্যাখ্যান করায় পরিস্থিতি জটিল হয়। দীর্ঘ টালবাহানার পর বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় স্কটল্যান্ড স্থলাভিষিক্ত হয়েছে। আফ্রিদি মনে করেন, আইসিসির উচিত ছিল সম্পর্কের সেতুবন্ধন করা, যা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।

