লেটেস্ট নিউজ

বিসিবি-তে নাজমুল ফিরতেই ক্ষোভ, বিপাকে বাংলাদেশের ক্রিকেট! – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর থেকেই উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। তবে মাঠের ব্যর্থতাকে ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে বিসিবি-র অভ্যন্তরীণ কোন্দল। অপসারিত বোর্ড কর্মকর্তা নাজমুল ইসলামকে পুনরায় পদে ফিরিয়ে আনায় চরম উৎকণ্ঠা প্রকাশ করেছেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে ড্রেসিংরুম ও বোর্ড পরিচালনার পরিবেশে আবারও অস্থিরতা ফিরবে। তাঁদের আশঙ্কা, বিসিবি-র পুরনো আমলের সেই ‘চাপের সংস্কৃতি’ আবারও ক্রিকেটারদের ওপর জেঁকে বসতে পারে। সরাসরি বোর্ড প্রশাসনের ওপর অনাস্থা প্রকাশ করে দেশের ক্রিকেটকে বাঁচানোর আকুতি জানিয়েছেন সিনিয়র থেকে জুনিয়র ক্রিকেটাররা। সব মিলিয়ে বিসিবি বনাম ক্রিকেটারদের এই স্নায়ুযুদ্ধ বাংলাদেশের ক্রিকেটকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *