বিসিবি প্রধানের জেদ: বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
বিসিবি ও আইসিসির অনড় অবস্থানে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ। আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম স্পষ্ট জানান, ভারতে নয় বরং শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী তারা। আইসিসি এই দাবি নাকচ করে দিয়ে সূচি অনুযায়ী ভারতে খেলার আল্টিমেটাম দিলেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন আমিনুল।
বৈঠকে মেজাজ হারিয়ে সরাসরি আইসিসি ও বিসিসিআই-এর দিকে আঙুল তোলেন বিসিবি প্রধান। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তার অজুহাতে অনড় থাকায় শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়ে লিটনরা। এই ঘটনায় বোর্ডের অন্দরে ডামাডোল সৃষ্টি হয়েছে এবং ইস্তফা দিয়েছেন এক শীর্ষ কর্তা।

