বিসিবি-র নতিস্বীকার: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি-র কঠোর সিদ্ধান্তের কাছে শেষ পর্যন্ত নতিস্বীকার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট থেকে বাদ পড়ার বিষয়টি মেনে নিয়ে বিসিবি জানিয়েছে, তারা বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের পরিবর্তে এখন ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত এই বিশ্বমঞ্চে খেলবে স্কটল্যান্ড।
আইসিসি-র সঙ্গে সংঘাত এড়াতে সুর নরম করলেও বাংলাদেশের ওপর বড় অঙ্কের জরিমানা ও ভবিষ্যতে আইসিসি ইভেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। বিসিবি-র মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ম্যাচ সরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও আইসিসি তাদের অনড় অবস্থানে অটল থাকায় বাংলাদেশের আর কিছুই করার নেই।

