লেটেস্ট নিউজ

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল: কোহলি-রোহিতদের অবনমন নিশ্চিত? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী কেন্দ্রীয় চুক্তিতে কমছে গ্রেডের সংখ্যা। বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, কোহলি-রোহিতের মতো মহাতারকারা সব ফরম্যাটে নিয়মিত না হওয়ায় বিলুপ্ত হচ্ছে ‘এ+’ ক্যাটাগরি। ফলে বছরে ৭ কোটির পরিবর্তে শীর্ষ ক্রিকেটারদের আয় কমে ৫ কোটি টাকা হতে পারে।

তবে জশপ্রীত বুমরাহের মতো অল-ফরম্যাট বোলারদের স্বার্থ রক্ষায় বিকল্প আয়ের পথ ভাবছে বোর্ড। মূলত পারফরম্যান্স ও উপস্থিতির ভিত্তিতে চুক্তির কাঠামোকে আরও বাস্তবসম্মত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বুমরাহ তিন ফরম্যাটে খেললেও এককভাবে কাউকে এই উচ্চপদে রাখা সম্ভব নয় বলে স্পষ্ট করেছে বিসিসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *