বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, কোন গ্রুপে কারা? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) তাদের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, পারফরম্যান্স ও গুরুত্বের ভিত্তিতে ক্রিকেটারদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ‘এ’-তে জায়গা পেয়েছেন শুভমন গিল, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। গ্রুপ ‘বি’-তে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, মোহাম্মদ সিরাজ, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত হয়েছেন অক্ষর প্যাটেল, তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণোই ও ঋতুরাজ গায়কোয়াড়।

