লেটেস্ট নিউজ

বিসিসিআই-এর সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের বিবাদ, ভারত থেকে সরতে পারে মেগা টুর্নামেন্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে। এই বিবাদের জেরে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর দাবি অনুযায়ী, বিবাদ না মিটলে আইসিসি এই মেগা টুর্নামেন্টগুলো আয়োজনের বিকল্প ভেন্যু হিসেবে অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতে বিশ্বকাপ খেলতে আসাম্মতি জানিয়েছে, যা পাকিস্তানকেও একই পথে হাঁটতে উৎসাহিত করেছে। পিসিবি এবং বিসিবি একই অবস্থানে চলে আসায় ভবিষ্যতে ভারতে অনুষ্ঠেয় আইসিসি ইভেন্টগুলোতে তাদের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে প্রস্তাবিত ২০৩১ বিশ্বকাপ আয়োজনও বড়সড় ঝুঁকির মুখে পড়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করে আইসিসি হাইব্রিড মডেল বা সম্পূর্ণ টুর্নামেন্ট স্থানান্তরের বিষয়টি খতিয়ে দেখছে। বিশেষ করে ২০২৯ সালের আগে কূটনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই। আপাতত চলতি বিশ্বকাপের পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা, যার ওপর নির্ভর করছে ভারতের মাটিতে ক্রিকেট মহাযজ্ঞের ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *