বিসিসিআই চুক্তিতে বড় রদবদল: কোহলি-রোহিতদের অবনমন? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় ক্রিকেটে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়তে পারে সর্বোচ্চ ‘এ+’ ক্যাটাগরি। সব ফরম্যাটে নিয়মিত না খেলায় বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজাদের নিচের ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল।
বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, যোগ্যতামান অনুযায়ী তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারের অভাবেই এই সিদ্ধান্ত। তবে তিন ফরম্যাটেই খেলা জশপ্রীত বুমরাহের আয়ের বিষয়টি বিশেষ বিবেচনায় রাখা হতে পারে। এখন থেকে চুক্তিতে থাকতে পারে মাত্র তিনটি বিভাগ।

