লেটেস্ট নিউজ

বিসিসিআই নয়, ভোটের নির্ঘণ্টে আটকে আইপিএল ২০২৬-এর সূচি! – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-২০ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ২৬ মার্চ থেকে শুরু হতে পারে ১৯তম আইপিএল। তবে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে এখনও লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারছে না বিসিসিআই। নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করলেই চূড়ান্ত হবে টুর্নামেন্টের ক্যালেন্ডার।

এদিকে চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা ও রাজস্থান রয়্যালসের মাঠ নিয়ে দেখা দিয়েছে প্রবল অনিশ্চয়তা। গত বছর বেঙ্গালুরুতে অপ্রীতিকর দুর্ঘটনার জেরে ভেন্যু পরিবর্তন হতে পারে। পরিস্থিতি সামাল দিতে ১৮টি বিকল্প ভেন্যু প্রস্তুত রেখেছে বোর্ড। এখন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন ধোনি-বিরাটরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *