লেটেস্ট নিউজ

বিস্ফোরক অভিজিৎ! নতুন কেলেঙ্কারি ফাঁসের দাবিতে বাংলায় ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে শীঘ্রই আরও একটি বড় কেলেঙ্কারি প্রকাশ্যে আসতে চলেছে বলে বিস্ফোরক দাবি করেছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ঘটনা সামনে এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ অথবা রাষ্ট্রপতি শাসনের দাবিতে টানা ৭২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছেন তিনি। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সাধারণ নাগরিক হিসেবে এই আন্দোলনে শামিল হওয়ার ঘোষণাও করেন প্রাক্তন এই বিচারপতি।

সম্প্রতি তৃণমূল ত্যাগী রাজন্যা ও শুভঙ্কর হালদারের বেকারত্ব বিরোধী কর্মসূচিতে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে আরজি করের নির্যাতিতার বাবা-মা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা প্রতিটি জেলা থেকে শিক্ষিত বেকারদের নথি সংগ্রহ করে নবান্ন অভিযানের পরিকল্পনা করেছেন। এই কর্মসূচিকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *