বিস্ফোরক ইরান: হাসপাতালগুলোতে লাশের সারি ও জরুরি পরিষেবা বন্ধের নেপথ্যে কী? – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করায় দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তেহরান ও শিরাজসহ বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে আহত রোগীদের উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে চক্ষু হাসপাতালগুলোতে জরুরি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে এবং পর্যাপ্ত সার্জনের অভাবে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সঠিক তথ্য পাওয়া কঠিন হলেও অন্তত ৫০ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক চাপের মুখেও ইরানের সর্বোচ্চ নেতা নিজের অবস্থানে অনড় রয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন না চালাতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে জাতিসংঘে চিঠি পাঠিয়ে এই বিশৃঙ্খলার জন্য আমেরিকাকে দায়ী করেছে ইরান প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি নয় এমন সব চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়ে শুধুমাত্র আহতদের সেবায় মনোযোগ দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মানবাধীকার গোষ্ঠীগুলো বলছে, দেশজুড়ে গ্রেফতারের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

