লেটেস্ট নিউজ

বিস্ফোরক চুক্তি: ৩.২৫ লক্ষ কোটিতে আসছে ১১৪টি রাফাল, কাঁপবে শত্রুপক্ষ!

ভারতীয় বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে ঐতিহাসিক পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রক। ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ৩.২৫ লক্ষ কোটি টাকার মেগা প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন এই বৈঠকে অনুমোদন মেলায় এখন কেবল চূড়ান্ত চুক্তির অপেক্ষা। এর ফলে আকাশপথে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই মেগা ডিলের বিশেষত্ব হলো ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ। প্রথম পর্যায়ে ১৮টি বিমান তৈরি অবস্থায় এলেও, বাকি ৯৬টি যুদ্ধবিমান দেশেই তৈরি হবে। এতে দেশীয় উপাদানের ব্যবহার ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। বর্তমানে বায়ুসেনার স্কোয়াড্রন সংখ্যায় যে ঘাটতি রয়েছে, এই নতুন ৮৮টি সিঙ্গল-সিটার এবং ২৬টি টু-সিটার রাফাল অন্তর্ভুক্ত হলে সেই শূন্যতা দ্রুত পূরণ হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *