বিস্ফোরক জঙ্গি নেতার মুখে ভারতীয় হাইকমিশন রক্ষার বার্তা
লস্কর-ই-তৈবা এবং আল কায়দার সঙ্গে যোগ থাকা বাংলাদেশি কট্টরপন্থী নেতা হারুন ইজহার সম্প্রতি ভারতীয় হাইকমিশন নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। অতীতে দিল্লি দখলের হুঙ্কার দেওয়া এই জঙ্গি নেতা এখন দাবি করছেন, বাংলাদেশে ভারতীয় দূতাবাস ও হিন্দু মন্দিরকে নাকি তারাই সুরক্ষা দেবেন। অথচ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার অভিযোগে ধৃতদের মুক্ত করতেই তিনি থানায় হাজির হয়েছিলেন।
ইজহার ভারতকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে আক্রমণ করলেও দূতাবাসকে ‘নিরীহ প্রতিষ্ঠান’ বলে আখ্যা দিয়েছেন। তবে চট্টগ্রামে সম্প্রতি হাইকমিশন লক্ষ্য করে পাথর ছোড়া এবং পুলিশের ব্যারিকেড ভেঙে হামলার চেষ্টা হওয়ার পর তার এই বয়ান নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। এই কট্টরপন্থী নেতার দাবি, কোনও বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তার দায়ভার তারা নেবেন না।

