বিস্ফোরক থারুর: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দলীয় অস্বস্তি বাড়িয়ে মুখ খুললেন শশী – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৫-এর ভারত-পাক সংঘর্ষের প্রেক্ষাপটে মোদী সরকারের ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসায় পঞ্চমুখ শশী থারুর। কংগ্রেসের কড়া সমালোচনার বিপরীতে গিয়ে তিনি এই অভিযানের পরিচালনাকে ‘অসাধারণ’ বলে আখ্যা দিয়েছেন। থারুরের এই ভিন্ন সুর দলের অভ্যন্তরে নতুন করে অস্বস্তি ও বিভাজন তৈরি করেছে।
দলের নীতি লঙ্ঘনের অভিযোগ উড়িয়ে থারুর জানান, তিনি অনুতপ্ত নন এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কথা বলেছেন। জয়রাম রমেশের মতো নেতারা তাঁকে ‘লক্ষ্মণ রেখা’ না পেরোনোর সতর্কবার্তা দিলেও থারুর নিজের অবস্থানে অনড়। এই ঘটনায় জাতীয় স্বার্থ বনাম দলীয় রাজনীতির দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো।

