লেটেস্ট নিউজ

বিস্ফোরক বীরভূম! শ’য়ে শ’য়ে কো ম্পা নি আধা সেনার বুট আর কড়া নজরদারিতে কী হতে চলেছে ভোটকেন্দ্রে – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই বীরভূমের নিরাপত্তা নিয়ে বড়সড় অ্যাকশনে জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। বিরোধীদের প্রার্থী তালিকা ঘোষণার তোড়জোড়ের মাঝেই তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকার পাল্টা চালে বীরভূমে ভোটের পারদ তুঙ্গে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফাতেই এই জেলায় ভোটগ্রহণ। আর তার আগেই বোলপুরে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিলেন এসপি।

জেলায় ইতিমদ্যেই ২০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে। তবে এখানেই শেষ নয়, নির্বাচন কমিশনের নির্দেশে আরও ২০০ কো ম্পা নি বাহিনী বীরভূমে নামছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার। স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোন ও সজাগ টহলদারির মাধ্যমে দুর্ভেদ্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা জেলাকে। বিশেষ করে জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটির তত্ত্বাবধানে শলভ মাথুর ও আনন্দ কুমারদের মতো দুঁদে অফিসাররা বাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণ করবেন। ভোটকেন্দ্রের প্রবেশপথ থেকে ব্যালট বক্স পর্যন্ত প্রতি পদে কড়া নজরদারির হুঁশিয়ারি দিয়ে এসপি স্পষ্ট জানিয়েছেন যে কোনো মূল্যে বীরভূমে শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *