বিস্ফোরক মেয়ে: ‘বাবা ও স্বামী হিসেবে উনি ব্যর্থ’, হিরণের দ্বিতীয় বিয়েতে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। বেনারসে ঋতিকা গিরির সঙ্গে অভিনেতার বিয়ের ছবি দেখে ক্ষোভ উগরে দিয়েছেন প্রথম স্ত্রী অনিন্দিতা। বুধবার রাতে মেয়ে নিয়াশাকে নিয়ে থানায় গিয়ে হিরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
থানা থেকে বেরিয়ে নিয়াশা জানান, সোশ্যাল মিডিয়ায় বাবার বিয়ের ছবি দেখে তিনি স্তম্ভিত। বাবার এমন আচরণে মা ভেঙে পড়েছেন দাবি করে নিয়াশা বলেন, “বাবা এবং স্বামী হিসেবে উনি সম্পূর্ণ ব্যর্থ।” অন্যদিকে, আইনি বিচ্ছেদ ও দীর্ঘদিনের সম্পর্কের পাল্টা দাবি করেছেন হিরণের বর্তমান স্ত্রী ঋতিকা।

