লেটেস্ট নিউজ

বিস্ফোরক শেফালির সামনে বিশ্বরেকর্ডের হাতছানি! মুম্বই বনাম দিল্লি মহারণে আজ তৈরি হবে নতুন ইতিহাস? – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2026) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচেই ইতিহাসের পাতায় নাম লেখানোর অপেক্ষায় দিল্লির ওপেনার শেফালি বর্মা। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করার দোরগোড়ায় দাঁড়িয়ে এই ডানহাতি তারকা।

মাত্র ২১ বছর বয়সি শেফালির ঝুলিতে বর্তমানে ২৭ ম্যাচে রয়েছে রেকর্ড ৪৯টি ছক্কা। আজকের ম্যাচে মাত্র একটি ওভার-বাউন্ডারি হাঁকালেই ডব্লিউপিএল-এর আঙিনায় ছক্কার ফিফটি করার অনন্য কীর্তি গড়বেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় শীর্ষে থাকা শেফালিকে ঘিরে এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *