বিস্ফোরক সিদ্ধান্ত: বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ, আইসিসির নিষেধাজ্ঞার মুখে বিসিবি? – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজুর রহমানকে আইপিএলে সুযোগ না দেওয়ার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় বিসিবি এই ‘আত্মঘাতী’ পথে হাঁটছে। ভারত ও শ্রীলঙ্কার হাইব্রিড মডেলে খেলার প্রস্তাব দিলেও আইসিসি তা নাকচ করে দিয়েছে। জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি বাংলাদেশের বিকল্প দল খোঁজা বা টুর্নামেন্ট থেকে তাদের বাদ দেওয়ার পথে হাঁটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে বিসিবি ভয়াবহ আর্থিক জরিমানার পাশাপাশি দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। মাত্র এক মাস বাকি থাকতে সূচি পরিবর্তন আসাম্ভব হওয়ায় সম্প্রচার ও স্পনসরশিপ চুক্তি থেকে বিশাল অঙ্কের রাজস্ব হারাবে বাংলাদেশ। কলকাতা ও ধর্মশালায় নির্ধারিত গ্রুপ পর্বের ম্যাচগুলো বাতিলের শঙ্কায় বিশ্ব ক্রিকেটে একঘরে হওয়ার ঝুঁকিতে এখন নাজমুল হোসেন শান্তর দল। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

