বিস্ফোরক সিদ্ধান্ত! ভারতে বিশ্বকাপ খেলতে না আসায় বড় শাস্তির মুখে বাংলাদেশ? – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলার অনুমতি না মেলায় বিসিসিআই-এর সাথে দ্বন্দ্বে জড়িয়েছে বিসিবি। অন্তর্বর্তী সরকারের নির্দেশে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার হঠকারী সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে কেবল জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি-র রোষানল নয়, বরং টুর্নামেন্ট থেকে আজীবন বহিষ্কার ও বিশাল অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে পারে বাংলাদেশ।
সূচি অনুযায়ী কলকাতায় টাইগারদের চারটি ম্যাচ খেলার কথা থাকলেও বিসিবি এখন শ্রীলঙ্কায় খেলার দাবি জানাচ্ছে। তবে শেষ মুহূর্তে হাইব্রিড মডেল কার্যকর করা আসাম্ভব বলে জানিয়েছে আয়োজকরা। এই জেদ বজায় রাখলে স্পনসরশিপ হারানোসহ আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হওয়ার চরম ঝুঁকিতে পড়বে লাল-সবুজের দল।

