লেটেস্ট নিউজ

বিস্ফোরণে কাঁপল বিজাপুর: মাওবাদীদের মরণফাঁদে জখম ১১ জওয়ান – এবেলা

এবেলা ডেস্কঃ

ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন অন্তত ১১ জন জওয়ান। শনিবার উসুর এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কোবরা বাহিনীর এক পরিদর্শকও রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তাঁদের এয়ারলিফট করে রায়পুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, জখম জওয়ানদের অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও দুজনের চোখে গুরুতর আঘাত লেগেছে। উল্লেখ্য, সম্প্রতি এই এলাকা থেকেই বিপুল পরিমাণ আইইডি ও জিলেটিন স্টিক উদ্ধার করেছিল নিরাপত্তাবাহিনী। এই ন্যাক্কারজনক ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং মাওবাদী দমন অভিযান আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *