লেটেস্ট নিউজ

বিস্ময়কর কাণ্ড! ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার দিয়ে দিলেন মাচাদো – এবেলা

এবেলা ডেস্কঃ

ভেনেজুয়েলার স্বাধীনতা সংগ্রামে ডোনাল্ড ট্রাম্পের অবদানের স্বীকৃতিস্বরূপ নিজের নোবেল শান্তি পুরস্কারটি তাঁকে উৎসর্গ করলেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। গতকাল হোয়াইট হাউসে ট্রাম্পের হাতে পদকটি তুলে দিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাকে দেশের মুক্তির পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন মাচাদো।

যদিও নোবেল কমিটি স্পষ্ট জানিয়েছে এই পুরস্কার স্থানান্তরযোগ্য নয়, তবুও পদকটি আপাতত ট্রাম্পের কাছেই থাকছে। ট্রাম্প মাচাদোকে ‘অসাধারণ মানুষ’ বলে অভিহিত করে সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন। হোয়াইট হাউসে দুই নেতার এই বৈঠক আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *