বিস্ময়কর তথ্য: স্কটল্যান্ডের জার্সি গায়েও খেলেছিলেন রাহুল দ্রাবিড়! – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের সুযোগ পাওয়া নিয়ে চর্চার মাঝেই উঠে এল রাহুল দ্রাবিড়ের এক অজানা ইতিহাস। ২০০৩ সালে ভারতীয় কোচ জন রাইটের পরামর্শে ওয়ানডে ফর্ম উন্নত করতে স্কটিশদের হয়ে ১১টি ম্যাচ খেলেন ‘দ্য ওয়াল’। সেখানে ৬৬.৬৬ গড়ে তিনি রেকর্ড ৬০০ রান সংগ্রহ করেছিলেন।
কাউন্টি ক্রিকেটের অন্তর্ভুক্ত সেই সফরে পাকিস্তানের বিরুদ্ধে একটি ট্যুর ম্যাচসহ মোট ১২টি ম্যাচ খেলেন দ্রাবিড়। বর্তমান স্কটিশ কিংবদন্তি কাইল কোয়েৎজ়ারও সেই সময় ১৯ বছর বয়সে দ্রাবিড়ের সঙ্গে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এটি ছিল দ্রাবিড়ের ক্যারিয়ারের অন্যতম এক বর্ণময় অধ্যায়।

