লেটেস্ট নিউজ

বিস্ময়কর ভোগ ও বলিদান: মুর্শিদাবাদে ৬৫০ বছরের প্রাচীন রটন্তীকালী পুজো – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের কান্দিতে ৬৫০ বছরের প্রাচীন প্রথা মেনে শুরু হলো সিদ্ধান্ত পরিবারের রটন্তীকালী পুজো। মাঘ মাসের চতুর্দশী তিথিতে তন্ত্রমতে দেবী মুণ্ডমালিনীর আরাধনায় মেতেছেন স্থানীয় বাসিন্দারা। বলিদানের পাশাপাশি এই পুজোর অন্যতম আকর্ষণ হলো দেবীকে নিবেদন করা বিরল সব্জির ভোগ।

উৎসবের বিশেষত্ব হিসেবে দেবীকে পালো পিঠে ও দুর্লভ খেড়োর তরকারি দেওয়া হয়। মেদিনীপুর থেকে আসা সন্ন্যাসী সদাশিব ঘোষালের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল। শনিবার তিথি মেনে পুজো শুরু হওয়ায় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রথা অনুযায়ী, একরাত্রি পুজোর পরেই প্রতিমা নিরঞ্জন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *