স্পোর্টস

বিস্ময়কর সিদ্ধান্ত! বিশ্বকাপ থেকে বাদ পড়লেও কেন শাস্তির বদলে ‘পুরস্কার’ পেল বাংলাদেশ?

রাজনৈতিক অস্থিরতার জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের প্রতি নমনীয় অবস্থান নিল আইসিসি। জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড মনে করছে, শাস্তির বোঝা চাপালে বিসিবি আর্থিকভাবে বিপর্যস্ত হতে পারে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে শাস্তির বদলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বিসিবি-কে বড়সড় স্বস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।

এদিকে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বাংলাদেশের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পক্ষে ছিল ভারত ও পাকিস্তান। বিশেষ করে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারিও দিয়েছিল। উল্লেখ্য, বাংলাদেশের পরিবর্তে এবারের বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে স্কটল্যান্ড, যা ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *