লেটেস্ট নিউজ

বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কি নীতিন নবীন? এনডিএ শিবিরের মাস্টারপ্ল্যানে বড় চমক – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারে আসন্ন রাজনৈতিক সমীকরণে নীতিন নবীনকে ঘিরে বড়সড় পরিকল্পনা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নীতীশ কুমারের শারীরিক অবস্থা এবং দীর্ঘমেয়াদি নেতৃত্বের অভাব বিবেচনা করে দলের একাংশ নীতিনকেই ভবিষ্যতের যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন। জোটের স্থায়িত্ব এবং পরবর্তী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাঁকে রাজ্যসভায় না পাঠিয়ে বরং বিহারের রাজনীতিতেই সক্রিয় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী, পাঁচ বছর পর এনডিএ জোটের নতুন মুখ হিসেবে নীতিন নবীনকে তুলে ধরার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী দিনের দায়িত্বভার গ্রহণের জন্য তাঁকে এখন থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে দক্ষ করে তুলতে চায় বিজেপি। নীতীশ পরবর্তী বিহারে দলের এই কৌশল নীতিন নবীনের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *