লেটেস্ট নিউজ

বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ! বিজেপিকে ‘স্কন্ধকাটা’ বলে নজিরবিহীন আক্রমণ মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারে খোলা বাজারে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হতেই ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “বিজেপি অন্ধ, তাই বাংলায় মাছ-মাংস-ডিম বন্ধ করার চক্রান্ত চলছে। এই স্কন্ধকাটার রাজনীতিকে আমি ধিক্কার জানাই।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, বাংলা মাছে-ভাতে থাকতেই ভালোবাসে। বিহার সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে পর্দা বা কালো কাচ দিয়ে ঢেকে মাংস বিক্রি করতে হবে, অন্যথায় দিতে হবে ৫,০০০ টাকা জরিমানা। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, সাধারণ চাষি ও বিক্রেতারা কি তবে শপিং মলে গিয়ে ব্যবসা করবেন? তাঁর দাবি, মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করে বিজেপি বিভাজনের রাজনীতি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *