লেটেস্ট নিউজ

বীরভূমের ভোটার তালিকায় মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী! তুঙ্গে রাজনৈতিক বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের দুবরাজপুরে মহারাষ্ট্রের নাসিকের বিজেপি প্রার্থী উজ্জ্বলা বুরুঙ্গলের নাম ভোটার তালিকায় পাওয়া যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, ২০২৫ সালের সংশোধিত তালিকায় এই নাম থাকা নির্বাচনী জালিয়াতির প্রমাণ। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই মহিলার বাড়িতে পৌঁছেছেন বিএলও (BLO)।

তৃণমূলের অভিযোগ, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি ভিন রাজ্য থেকে ভোটার আমদানি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলুষিত করছে। যদিও ওই মহিলার স্বামী জানিয়েছেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে দুবরাজপুরে ব্যবসার সূত্রে বসবাস করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতিতে বহিরাগত ইস্যুতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *