লেটেস্ট নিউজ

বুথ সামলাতে কড়া অভিষেক: ঢিলেমি দিলেই কড়া ব্যবস্থা – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের মেগা ভার্চুয়াল বৈঠকে জনপ্রতিনিধিদের কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, দায়িত্ব পালনে অবহেলা করলে দল পাশে দাঁড়াবে না। বিশেষ করে বুথভিত্তিক ‘ভোট রক্ষা কমিটি’ গঠন এবং ভোটার তালিকায় নজরদারিতে কোনো রকম আত্মতুষ্টি বরদাস্ত করা হবে না।

বিজেপির কৌশল রুখতে সংগঠনের শক্তি বাড়িয়ে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অভিষেকের বার্তা, দিল্লি বা হরিয়ানার ছক বাংলায় খাটবে না। আগামী ১০০ দিন সংগঠনের প্রতিটি স্তরে সক্রিয়তা বাড়িয়ে ভোটার তালিকা সংশোধনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *