লেটেস্ট নিউজ

বুধবারই দিল্লি যাচ্ছেন মমতা? সিঙ্গুরের সভা শেষে বড় সফরের সম্ভাবনা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: সিঙ্গুরে বুধবারের মেগা জনসভা সেরেই সোজা দিল্লি পাড়ি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, প্রশাসনিক ও রাজনৈতিক— এই দ্বিমুখী উদ্দেশ্য নিয়েই তাঁর এই সফর।

রাজধানীতে একদিকে যেমন দলের সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা হতে পারে, তেমনই কেন্দ্রের কাছে রাজ্যের পাওনাগণ্ডা ও বিভিন্ন বকেয়া ইস্যু নিয়েও সরব হতে পারেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর এই ঝটিকা দিল্লি সফরের কারণে পিছিয়ে যেতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনও। আপাতত বুধবারের সভার পরেই তাঁর সফরের চূড়ান্ত সূচি স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *